ডিসেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

0
77

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের শেষ নাগাদ –এর প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত –এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। এ প্রক্রিয়া সফলভাবে শেষ হলে জুন–জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।

তিনি আরও জানান, পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর থেকেই কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। তবে পূর্ণ সক্ষমতায়—অর্থাৎ প্রথম ইউনিটের পুরো ১২০০ মেগাওয়াট—বিদ্যুৎ ডিসেম্বর নাগাদ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক চালুর সময় কেন্দ্রটি একসঙ্গে পূর্ণ সক্ষমতায় চালানো হয় না। তাই জুন–জুলাই মাসে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। ডিসেম্বরের আগে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

Previous articleমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আহমেদ আযম খান, ভূমির প্রতিমন্ত্রী মীর হেলাল
Next articleশুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: নুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here