ইসি ও প্রশাসনে চাপ তারেক রহমানের পরিকল্পনা কি না—প্রশ্ন নাহিদ ইসলামের

0
130

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রশ্ন তুলেছেন—নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করা তার কোনো পরিকল্পনার অংশ কি না।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করা এবং সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা সবার দায়িত্ব। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছ থেকে দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান দেশে ফিরে একটি পরিকল্পনার কথা বলেছেন। সেই পরিকল্পনার মধ্যে নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ, প্রশাসন দলীয়করণ, মিডিয়া নিয়ন্ত্রণ, নির্বাচন একপেশে করা বা গণভোটে ‘না’ জেতানোর বিষয় রয়েছে কি না—এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে, ভোটকেন্দ্র দখল হলে বা ইসি-কে চাপ দিয়ে দলের পক্ষে রায় আদায়ের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। তরুণ সমাজও তা মেনে নেবে না। একই সঙ্গে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের সংসদে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, সেটিও স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

Previous articleতারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Next articleনির্বাচনে এআইয়ের অপব্যবহার বড় চ্যালেঞ্জ: সিইসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here