তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0
79

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Previous articleজাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Next articleইসি ও প্রশাসনে চাপ তারেক রহমানের পরিকল্পনা কি না—প্রশ্ন নাহিদ ইসলামের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here