নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় রদবদল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে –কে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী –কে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুনর্বণ্টন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। তাঁর পদত্যাগে শূন্য হওয়া পদে আহমেদ আযম খানকে নতুন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি আহমেদ আযম খানকে শপথবাক্য পাঠ করান। এরপর সরকারি প্রজ্ঞাপনে তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদত্যাগ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। তাঁর ছেড়ে দেওয়া দায়িত্বটি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি নিজ দপ্তরের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।






















































