তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ ৭ আলেম

0
116

আফগানিস্তানের তালেবান সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের সাতজন আলেম। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা কাবুলে পৌঁছান।

সফরকালে প্রতিনিধি দলটি আফগান সরকারের প্রধান বিচারপতি, মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার প্রেক্ষাপটে তারা আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি সরাসরি পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) খেলাফত মজলিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক জোরদার, কূটনৈতিক অগ্রগতি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিকে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। এছাড়া প্রতিনিধি দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবে।

মাওলানা মামুনুল হকের সঙ্গে সফরে রয়েছেন— হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল হক ও মাওলানা মাহবুবুর রহমান।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করে আগামী ১৫ নভেম্বর ঢাকায় খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। সৌদি আরব সফর শেষে বুধবার সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান তারা। প্রতিনিধি দলের আরও কয়েকটি মধ্য এশীয় দেশে যাওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Previous articleপিআর নিয়ে গণভোট চান শায়েখে চরমোনাই
Next articleজুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবি খেলাফত মজলিসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here