আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির

0
118

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সংবিধান ও আইন লঙ্ঘন করে কোনো প্রার্থীকে সুবিধা দেওয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে যাবে তারা।

শনিবার সন্ধ্যায় রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগজনক। কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দলের আইনি সহায়তা উপকমিটির সদস্য জহিরুল ইসলাম মুসা বলেন, সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হওয়ার অযোগ্য হলেও এ বিষয়ে নতুন ব্যাখ্যার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও কিছু প্রার্থী তথ্য গোপন করে বৈধতা পাওয়ার চেষ্টা করছেন।

এনসিপি নেতারা জানান, নির্বাচন কমিশনকে সহযোগিতা করলেও বর্তমান অবস্থান তাদের হতাশ করেছে। আসিফ মাহমুদ বলেন, আইন ও সংবিধানের সঠিক প্রয়োগ না হলে তারা কোনো ছাড় দেবেন না।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Previous article২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
Next articleআমিরের জন্য সমান নিরাপত্তা প্রটোকল দাবি জামায়াতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here