তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

0
126

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা কার্যালয়ে প্রবেশ করেন এবং পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Previous articleওসমান হাদি হত্যা: মামলার বাদীকে ১২ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ
Next articleরাজস্ব আদায় ১৬.৭ শতাংশ বেড়েছে, তবে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন: সিপিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here