ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট আবার চালু

0
47

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে –এর ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট। আগামী ১ জুলাই থেকে এ রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে।

সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রী চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সরকারের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী –এর নির্দেশনার প্রেক্ষিতে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। হজ কার্যক্রম শেষে ১ জুলাই থেকে ফ্লাইট চলাচল শুরু হবে।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ফ্লাইটটি হয়ে যুক্তরাজ্যের যাবে। ফিরতি ফ্লাইট ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন দুপুরে সিলেট ও ঢাকায় পৌঁছাবে।

উল্লেখ্য, অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখা ও বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ থেকে এই রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এই রুট চালু হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleবিদ্যুতের দাম সমন্বয় পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি
Next articleপ্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here