জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করার ঘোষণা পুলিশের

0
68

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ক্যাম্প ও আশপাশের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম কর্মসূচি। পরিদর্শনকালে তিনি বলেন, চট্টগ্রামের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

পুলিশ সুপার বলেন, “জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। অতীতে এখানে র‌্যাব সদস্য হত্যার ঘটনাও ঘটেছে।”

তিনি জানান, প্রশাসনের বিভিন্ন উদ্যোগে এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারেন এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ চালিয়ে যাবে।

Previous articleঅন্তর্বর্তী সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে:
Next articleবাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here