আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুই ধাপে নতুন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ওইদিন সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সংসদের আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।























































