জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া চূড়ান্ত, বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষার অঙ্গীকার

0
141

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়ায় ৩৩টি রাজনৈতিক দলকে সাতটি অঙ্গীকার করতে হবে। এর মধ্যে অন্যতম—সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। পাশাপাশি বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগের প্রতিফলন হিসেবে এই সনদ প্রণয়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়—
১. জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের ধারাবাহিক সংগ্রামের অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
২. জনগণের অভিপ্রায়ই রাষ্ট্রের সর্বোচ্চ আইন—এই নীতিতে সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
৩. সনদের বৈধতা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা হবে না; বরং বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে।
৪. গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের জন্য ১৬ বছরের সংগ্রাম এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।
৫. গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
৬. সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারে সনদে নির্ধারিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন করা হবে।
৭. যে সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য, অন্তর্বর্তীকালীন সরকার তা দ্রুততম সময়ে কার্যকর করবে।

রাজনৈতিক দলগুলো আজ রাতে এই খসড়া হাতে পেয়েছে বলে জানা গেছে।

Previous articleমিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬, বিষাক্ত গ্যাসে মৃত্যুর আশঙ্কা
Next articleসরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, ইসি সেভাবেই কাজ করবে: সচিব আখতার আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here