রমজান ঘনিয়ে আসতেই বাড়ছে নিত্যপণ্যের দাম

0
99

রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর কাঁচাবাজারে ফল, সবজি, খেজুর, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা, বিশেষ করে নিম্নআয়ের মানুষ।

রাজধানীর লালবাগ, নিউমার্কেট ও আজিমপুর এলাকার বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে বড় লেবুর দাম হালিতে প্রায় ৫০ শতাংশ বেড়ে ১১০–১২০ টাকায় উঠেছে। মাঝারি লেবুর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শীতের শেষ মৌসুমে বিভিন্ন সবজির দামও বেড়েছে। পাশাপাশি গরুর মাংস ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। একদিনে পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকায় উঠেছে। রসুন, আদা ও খেসারির ডালের দামও বেড়েছে।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সময়ের মধ্যে বিভিন্ন ফলের দামও কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Previous articleনবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার, মন্ত্রিসভার শপথ বিকেলে
Next article১১ দলীয় জোট গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে: হামিদুর রহমান আযাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here