খাগড়াছড়ি নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া

0
70

‘মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ’: ভারতের দাবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে ভারত।

শুক্রবার (৩ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। তারা নিজেদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ।”

এর আগে খাগড়াছড়ির সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।”

জবাবে জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানান, “আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, পাহাড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনা বাংলাদেশকেই তদন্ত করতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন উত্তেজনা ছড়িয়ে পড়লে ২৮ সেপ্টেম্বর গুলিতে নিহত হন তিনজন। এ নিয়েই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

Previous articleজুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
Next articleডাকসুর তহবিল ‘শূন্য’, ব্যক্তিগত টাকায় চলছে কার্যক্রম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here