গতকাল ১৮/০৫/২০২৫ইং রোজ রবিবার বেলা ১১ ঘটিকা বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং- বি-১৬৬৫ এর বাদামতলী শাখা ঢাকা এর আয়োজনে জাতীয় প্রেসক্লাবে আঃ সালাম হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শ্যামল চক্রবর্তী কার্যকরী সভাপতি, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন, শ্যামপুর কদমতলী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্যামল চক্রবর্তী। তিনি বলেন, বাদামতলীতে সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুর হোসেন এর উপর মো: আবু বাহিনীর ববোরোচিত হামলার তীব্র নিন্দা এবং এ ঘটনায় কোতায়ালী থানায় দায়েরকৃত মামলা নং-৯ তাং ১১/০৫/২০২৫ এর আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করা হয়। এবং শ্রমিকদের নিরাপত্তা বিধানসহ কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এর কার্যক্রম খতিয়ে দেখার দাবী জানানো হয়। উল্লেখ্য যে, গত ১ মাসেও আবু বাহিনী জাহাঙ্গীর নামক একজন শ্রমিককে মারধর করে। আবু ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ চাদা দাবী ও চাদা বাজী করে আসছে। সে শ্রমিকসহ শাখার নেতৃবৃন্দদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। মোঃ নুর হোসেন বর্তমানে ঢাকার মিডফোর্ড হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন আছে। মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। দ্রুত আসামীদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা গ্রহন করার জন্য বক্তারা সরকারের নিকট জোর দাবী জানান। তা নাহলে গনপরিবহনে কোন অচলাবস্থার সৃষ্টি হলে তার সকল দায় দায়িত্ব সংশ্লিষ্টদের গ্রহন করতে হবে।























































