ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে আরব বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের

0
171

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আজ সোমবার জোহরের নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ফিলিস্তিনকে একটি মুক্ত ও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আরব বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে হবে এবং ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাঁরা ওআইসি ও জাতিসংঘের প্রতি অবিলম্বে জরুরি বৈঠকের মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বমঞ্চে শান্তির বার্তা পৌঁছে দিতে অনুরোধ জানান।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়, যা বায়তুল মোকাররম থেকে পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের নেতা মাওলানা ইমতিয়াজ আলম, অধ্যাপক আশরাফ আলী আকন, আবু ত্বহা মুহাম্মদ আদনানসহ অনেকে। তাঁরা মুসলিম বিশ্বের ঐক্য এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের আহ্বান জানান।

Previous articleবাণিজ্য সুবিধা বাড়ানোর অনুরোধে ইউএসটিআরকে চিঠি বাণিজ্য উপদেষ্টার
Next articleদোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর: আইজিপির কড়া বার্তা, দ্রুত গ্রেপ্তার কার্যক্রম শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here