বাংলাদেশের প্রতি বাণিজ্যিক সহায়তা ও সুবিধা বাড়ানোর অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) অফিসকে চিঠি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
চিঠিতে তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন আরও জোরদার করা সম্ভব।
বিশেষ করে যুক্তরাষ্ট্রে পণ্যের প্রবেশে শুল্ক ও অশুল্ক বাধা কমানোর বিষয়ে সহানুভূতিশীল বিবেচনার আহ্বান জানান তিনি। এছাড়া তৈরি পোশাক, চামড়া, হিমায়িত মাছসহ বিভিন্ন খাতে রপ্তানিকারকদের জন্য শুল্কহীন প্রবেশাধিকার পুনর্বহালেরও অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বাংলাদেশে শ্রম অধিকার, নিরাপত্তা ও টেকসই উৎপাদনের অগ্রগতি নিয়েও আলোকপাত করা হয়েছে।




















































