ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

0
129

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারত জানিয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তারা ধারাবাহিকভাবে তাদের অবস্থান জানিয়ে আসছে।

রোববার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার করতে দেয়নি। একই সঙ্গে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে বর্তমানে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা ভারতের।

এদিকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে রোববার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করে থাকলে তাদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসতে পারে।

Previous articleরাশিয়া–যুক্তরাষ্ট্র উত্তেজনা কমলে বৈশ্বিক অর্থনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা
Next articleওসমান হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী, attach শ্যালক ও বান্ধবী আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here