ঢাকা, ৩১ মার্চ — -এর চিফ প্রসিকিউটর বলেছেন, অতীতে সংঘটিত ক্রসফায়ারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিশেষ করে সরকারের আমলে ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, শুধু সাম্প্রতিক নয়, এক–এগারোর সময়সহ যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোও তদন্তের আওতায় আনা হতে পারে—যদি সেগুলো ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়।
চিফ প্রসিকিউটর জানান, সংশ্লিষ্ট ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করা হবে। প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিচার মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে যেসব মামলা হয়েছে—বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনাগুলো—সেগুলোকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।























































