নিজস্ব প্রতিবেদক
চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।
রোববার এ তথ্য জানিয়েছেন –এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল আগের রেকর্ড।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে সাধারণত রেমিট্যান্স প্রবাহ বাড়ে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে প্রবাসীরা আগেভাগেই দেশে অর্থ পাঠাচ্ছেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থ পাচার রোধে কঠোর অবস্থান ও হুন্ডি নিয়ন্ত্রণে পদক্ষেপের কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।























































