ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর খতিয়ে দেখছে দুদক

0
123

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে বিপুল পরিমাণ পাথর লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকেলে দুদকের নয় সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে প্রমাণ ও বক্তব্য সংগ্রহ করেন তারা।

দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা অবৈধভাবে পাথর উত্তোলনের প্রমাণ পেয়েছি। কারা জড়িত, প্রশাসনের ভূমিকা কী ছিল, কারও যোগসাজশ ছিল কিনা এবং লুট হওয়া পাথর কোথায় নেওয়া হয়েছে—সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণে পাথর অবৈধভাবে উত্তোলন হয়। স্থানীয় প্রশাসনের সামনেই এসব পাথর তোলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

Previous article৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
Next articleনজরদারি যন্ত্রপাতি ও প্রাণঘাতী অস্ত্র ক্রয় নিয়ে তদন্তে অন্তর্বর্তী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here