ডিএমপির সতর্কতা: বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা

0
51

রাজধানীতে এখন থেকে বিআরটিএ ইস্যুকৃত অফিসিয়াল নম্বরপ্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া যান চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ডিএমপি।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক যানবাহন এখনও সরকার নির্ধারিত নম্বরপ্লেটের রং, নকশা ও আকার অনুসরণ করছে না। কেউ কেউ অফিসিয়াল নম্বরপ্লেটের বদলে শুধু রঙ দিয়ে আঁকা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করছেন। এছাড়া অনেক গাড়িতে আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া গেছে, যা এআই ক্যামেরাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে।

পুলিশ সদর দপ্তর যানবাহনের মালিকদের দ্রুত বিআরটিএর অফিসিয়াল নম্বরপ্লেট সংগ্রহ ও সংযোজন এবং আরএফআইডি ট্যাগ সচল রাখার আহ্বান জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleচীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চায় বেইজিং
Next articleযখন-তখন ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here