কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ

0
122

নিজস্ব প্রতিবেদক

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ।

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে। এ কারণে এমন কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্দেশনায় আরও বলা হয়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে অপ্রয়োজনীয় তদবির করা থেকেও বিরত থাকার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) বলেন, অফিস চলাকালে অনুমতি ছাড়া নিজ কর্মস্থল ছেড়ে কোনো সরকারি মন্ত্রণালয় বা গুরুত্বপূর্ণ দপ্তরে অবস্থান করা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

Previous article২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মী কমেছে ২,৫৮৮ জন
Next articleরাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতেই সংসদে যাচ্ছি: নাহিদ ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here