প্রেস ক্লাবের দলীয়করণই ছিল ‘ফ্যাসিবাদের সংজ্ঞা’: তথ্যমন্ত্রী

0
47

প্রেস ক্লাবসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করাই ছিল ‘ফ্যাসিবাদের সংজ্ঞা’—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী । তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণ, ব্যক্তিকরণ বা পারিবারিকীকরণ করা হলে তা আর অর্পিত দায়িত্ব পালন করতে পারে না।

বুধবার দুপুরে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল রাষ্ট্রকে দলীয়করণ করা। এমনকি পুলিশের ইউনিফর্মও একটি দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করায় সার্বজনীন প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছে।

প্রেস ক্লাবের অভ্যন্তরীণ সমস্যায় সরকার, পুলিশ বা সরকারি দলের প্রভাব খাটানো হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে নিজেদের গঠনতন্ত্র অনুযায়ী সমস্যার সমাধান করতে হবে। দলীয়করণের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দায়িত্বও বিবেকবান সদস্যদের নিতে হবে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করাই গণমাধ্যমের মূল কাজ। বর্তমান সরকার নিজেদের ক্ষমতার মালিক মনে করে না; বরং জনগণের নির্বাচিত ‘সেবক’ হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার রয়েছে।

মন্ত্রী জানান, জনগণের কর্তৃত্ব সুসংহত করা ও নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনতে ‘৩১ দফা’ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ তারিখে সংসদের প্রথম অধিবেশন শুরু হলে রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কোনো অপরাধ তামাদি হতে দেওয়া হবে না। তবে জনগণের ম্যান্ডেট প্রতিশোধের জন্য নয়, টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার জন্য। আইনের বাইরে কাউকে নিজের হাতে বিচার করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপিকে উদারনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মের নামে ‘বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতি’ তৈরি হতে দেওয়া হবে না। তিনি বলেন, -এর নেতৃত্বে গঠনতন্ত্র, বিধি-বিধান ও সংবিধান সমুন্নত রেখে একটি কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। সভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ অন্যরা।

Previous articleকাতার থেকে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বিকল্পের খোঁজে বাংলাদেশ
Next articleপারস্য উপসাগরে ২০ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here