‘দুই-তিন দিনের মধ্যেই জানা যাবে জুলাই সনদের বাস্তবায়ন’ — আসিফ নজরুল

0
141

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আগামী দুই-তিন দিনের মধ্যেই পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা বসে থাকিনি, নিজেদের মতো কাজ করেছি। আগামী তিন-চার দিনের মধ্যেই জানবেন আমরা কী করেছি।’

তিনি বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। সব দলের প্রত্যাশার সঙ্গে সমন্বয় ঘটিয়ে দেশের ও জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই করা হবে।’

সংস্কার ভাবনা নিয়ে আসিফ নজরুল বলেন, ‘সব কিছু সংবিধানের ভেতরে আটকে ফেলেছি। মনে হচ্ছে, অন্য কোনো সংস্কার গুরুত্বপূর্ণ নয়। এই মানসিকতার পরিবর্তন দরকার।’

অপপ্রচার নিয়েও তিনি মন্তব্য করেন, ‘২৫ লাখ টাকার খাবারের বিল বানিয়ে ৮৩ কোটি টাকা বলা হয়েছে। সব কিছুরই একটা সীমা থাকা উচিত।’

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ব্যারিস্টার সারা হোসেনসহ অনেকে।

মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব তুলে ধরা হয়, যাতে আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করা যায়।

Previous article‘আমরা প্রতিহিংসা চাই না, শান্তি চাই’ — ফখরুল
Next articleজুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here