‘আমরা প্রতিহিংসা চাই না, শান্তি চাই’ — ফখরুল

0
104

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি তারা করতে চান না। তিনি বলেন, ‘আমরা নির্বিচারে মামলা করতে চাই না। বরং শান্তি, সমৃদ্ধি আর উন্নত বাংলাদেশের পথে এগোতে চাই।’

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, শান্তি চাই। শেখ হাসিনাকে বলব, ভয়-ভীতি আর নির্যাতন দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। এখনই তাঁর উচিত গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে ক্ষমা চাওয়া।’

তিনি আরও বলেন, ‘দেশবাসী এখন তারেক রহমানকে ফিরে পেতে চায়। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আমরা আরও শক্তিশালী করব।’

তবে বক্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে পরে বিএনপির পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়। তাতে বলা হয়, ‘ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছেন। কিন্তু দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।’

সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতারা।

Previous articleভারতের বিপক্ষে জয়ের আশায় হামজা চৌধুরী: “দেশের জন্য এটা বড় ম্যাচ”
Next article‘দুই-তিন দিনের মধ্যেই জানা যাবে জুলাই সনদের বাস্তবায়ন’ — আসিফ নজরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here