জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক

0
134

তিন সপ্তাহ শূন্য থাকার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। আজ রোববার এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এহছানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার গত জুলাইয়ে মো. মোখলেস উর রহমানকে দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়।

এর পর থেকে মন্ত্রণালয়টি ভারপ্রাপ্ত সচিবের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। অবশেষে নতুন সিনিয়র সচিব নিয়োগের মধ্য দিয়ে সেই শূন্যতা পূরণ হলো।

Previous article১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান
Next articleচট্টগ্রাম বন্দরের তিন টার্মিনাল বিদেশিদের হাতে, চুক্তি ডিসেম্বরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here