হাদিকে হত্যাচেষ্টা: আসামির বোনের বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার

0
135

ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এ সময় বাসার নিচের একটি স্থান থেকে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-২–এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযানে উদ্ধার করা গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে র‍্যাব সদর দপ্তর বা র‍্যাব-২–এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

Previous articleআইপিএলে রেকর্ড দামে কলকাতায় মুস্তাফিজ
Next articleট্রাম্পের নতুন শুল্কে আদায় ছাড়াল ২০০ বিলিয়ন ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here