কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

0
219

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, খুব শিগগিরই আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

ভোটাধিকার নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “অবশ্যই সবাই ভোট দিতে পারবেন। আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।”

কবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে জানতে চাইলে তিনি বলেন, “কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে আসিফ নজরুল বলেন, “২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনেক ভয়াবহ তথ্য পাবেন ওই নির্বাচন নিয়ে।”

তিনি আরও বলেন, “নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমি শুধু সরকারের নিয়তের কথা বলতে পারি। আমাদের নিয়ত আছে—বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন দেওয়া।”


Previous articleব্রেন্ডন টেইলরের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন
Next articleউচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ১০০ আসনের প্রস্তাবের পক্ষে ঐকমত্য কমিশন, বিএনপির বিরোধিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here