সংসদে গঠনমূলক বিরোধী দল হবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ

0
59

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে গঠনমূলক ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে জোটের ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, দেশের স্বার্থ ও জনস্বার্থে নতুন সংসদ কার্যকর করতে তারা সহযোগিতামূলক ভূমিকা রাখবেন। তবে বাধা দেওয়া হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে অনিয়ম ও ফলাফল কারচুপির অভিযোগ উঠেছে। যেসব আসনে প্রমাণ আছে, সেখানে আইনানুগ প্রক্রিয়ায় পুনর্গণনার আবেদন করা হয়েছে।

Previous article১১ দলীয় জোট গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে: হামিদুর রহমান আযাদ
Next articleনির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here