এনসিপিকে শাপলা দিলে মামলা করব না: মান্না

0
123

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তবে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, আমি কোনো মামলা করব না।’

মান্না আরও বলেন, এনসিপির নেতারা তাঁর কাছে গিয়েছিলেন। তিনি বলেন, ‘যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা আর শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের ভূমিকা বিবেচনা করে আমি তাদের প্রতি সহানুভূতিশীল।’

আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের আগস্টে নিবন্ধন পায় নাগরিক ঐক্য। দলটি তাদের পুরোনো প্রতীক কেটলির পরিবর্তে শাপলা বা দোয়েল প্রতীক চাইতে নির্বাচন কমিশনে আবেদন করে। তবে একই প্রতীক দাবি করে নতুন দল এনসিপিও। এতে জটিলতা দেখা দেয়।

এর আগে ২৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, নাগরিক ঐক্য আগে শাপলা চাইলে সেটি দেওয়া হয়নি। পরে এনসিপি আবার আবেদন করায় এ নিয়ে আলোচনা চলছে।

ইসি সূত্র জানায়, প্রতীকের চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এনসিপি আবার শাপলার জন্য আবেদন করেছে। এ বিষয়ে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

Previous articleজাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রথম পছন্দ ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
Next articleসিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার দিচ্ছে এআইআইবি ও এনডিবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here