নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার এক বার্তায় সংস্থাটি এই অভিনন্দন জানায় এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক অংশীজনকে জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া দেশ রূপান্তরের পথে এগিয়ে যাওয়ার সময় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতার গুরুত্বও তুলে ধরে জাতিসংঘ।






















































