স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা
ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষেই আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে শেষবারের মতো খেলতে নামবেন লিওনেল মেসি। শুক্রবার ভোরে বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি।
দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। তবে মেসিকে কেন্দ্র করেই একাদশ সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। গোলপোস্টে থাকছেন দিবু মার্তিনেজ। রক্ষণভাগে মোলিনা, রোমেরো, ওতামেন্দি ও তাগলিয়াফিকো।
মধ্যমাঠে থাকছেন দে পল ও পারেদেস। তবে তৃতীয় মিডফিল্ডার হিসেবে নামতে পারেন তরুণ নিকোলাস পাজ বা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আক্রমণে মেসির সঙ্গী হবেন হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: মার্তিনেজ
রক্ষণভাগ: মোলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো
মধ্যমাঠ: দে পল, পারেদেস, পাজ/মাস্তানতুয়োনো
আক্রমণভাগ: মেসি, আলভারেজ, আলমাদা





















































