কাজাখস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

0
126

খেলা ডেস্ক
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা

রাজগিরে এশিয়া কাপ হকির ৫ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত হলো লাল-সবুজদের।

এ জয়ে হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নেওয়ার আশা আরও জোরালো হলো বাংলাদেশের। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ জাপান। আগের আসরেও (২০২২) ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবার জাপানকে হারাতে পারলে সরাসরি বাছাইপর্বে জায়গা মিলবে।

আজকের ম্যাচে বাংলাদেশের গোলগুলো করেন আশরাফুল ইসলাম (২), রোমান সরকার (২) ও তায়েব আলী। কাজাখস্তানের হয়ে একটি গোল শোধ দেন আলতিনবেক আইতকালিয়েভ।

আগের মতো এবারও বাংলাদেশ দেখাল আধিপত্য। এপ্রিলের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৩-০ ও ৫-১ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। ছয় মাস পর আবারও একই ব্যবধানে বড় জয় পেল তারা।

Previous articleমেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচে আর্জেন্টিনার একাদশ ঘোষণা
Next articleমাস্ক ভক্তদের নতুন তীর্থ ‘টেসলা ডাইনার’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here