সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের

0
173

রাজনীতি ডেস্ক
সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয়ক্ষেত্রে আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি—এটি হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে উভয়ক্ষেত্রেই। ৫৪ বছরের নির্বাচনী ইতিহাসে ফেয়ার ইলেকশন হয়নি, তাই এই ইস্যুতে আমরা আন্দোলন করবো।”

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে জামায়াতের মৌলিক আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, অতীতের তিনটি নির্বাচনে অনিয়মের কারণে মানুষের শঙ্কা কাটেনি, তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আর কোন দখলীয় বা আনফেয়ার নির্বাচন দেখতে চায় না। এরকম হলে মানুষ রাস্তায় নামবে।”

Previous articleগত বছরের ১৪ আগস্টের পর থেকে এক ডলারও বিক্রি করা হয়নি: গভর্নর
Next articleএটাই দ্রুত যুদ্ধ শেষ করার সেরা উপায়: নেতানিয়াহু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here