বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে ভোজ্যতেলের দাম কমাল ব্যবসায়ীরা

0
131

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির পর অবশেষে ভোজ্যতেলের দাম কিছুটা কমানোর ঘোষণা দিলেন উৎপাদনকারী কোম্পানিগুলো। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকেই তা কার্যকর হবে।

নতুন দামের হিসাব অনুযায়ী

বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৫ টাকা (আগে ছিল ১৯৯)

৫ লিটারের বোতল বিক্রি হবে ৯৫৫ টাকা (আগে ৯৮৫)

খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা (আগে ১৭৯)

পাম অয়েল লিটারপ্রতি ১৬৬ টাকা (আগে ১৬৯)

গত ২৪ নভেম্বর কোম্পানিগুলো মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই তেলের দাম বাড়িয়ে দেয়। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। পরে ৪ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন এই দাম ঘোষণা করা হলো।

তবে আগের সরকারি অনুমোদিত দামের তুলনায় এখনো বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিনের দাম ৭ টাকা বেশি।

রোজার আগে সাধারণত ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হওয়ায় বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

Previous articleফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট—ইসির প্রস্তুতি সম্পন্ন: সিইসি
Next articleতিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪, কমেছে আমানত ৫৯ হাজার কোটি টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here