ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট—ইসির প্রস্তুতি সম্পন্ন: সিইসি

0
90

ফেব্রুয়ারির প্রথমার্ধেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত—এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়ে সিইসি এ তথ্য জানান। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে সিইসি বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে। নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় সারাদেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।’

ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। জাতিকে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুন্দর ও ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে চাই।’

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির শীর্ষ কর্মকর্তারা। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

Previous articleএভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে জুবাইদা রহমান
Next articleবাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে ভোজ্যতেলের দাম কমাল ব্যবসায়ীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here