মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের ওষুধ শিল্পে কাঁচামাল সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে কয়েক মাসের মজুত থাকায় তাৎক্ষণিক সমস্যা নেই।
যুদ্ধের কারণে জ্বালানি ও পেট্রোকেমিক্যালের দাম বাড়ায় ওষুধের কাঁচামালের দামও প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে উৎপাদন ব্যয় বাড়লেও ওষুধের দাম এখনো বাড়ানো হয়নি।
সাধারণত কোম্পানিগুলোর তিন থেকে ছয় মাসের কাঁচামাল মজুত থাকে। তবে সংঘাত আরও দীর্ঘ হলে নতুন কাঁচামাল আমদানি ব্যাহত হয়ে সংকট তৈরি হতে পারে।
বিকল্প উৎস থেকে কাঁচামাল আনার নির্দেশ দিলেও সংশ্লিষ্টরা বলছেন, নতুন উৎস তৈরি করতে ৯ থেকে ১৪ মাস সময় লাগে। তাই পরিস্থিতি দীর্ঘ হলে ওষুধ শিল্পে চাপ বাড়বে।























































