ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ—সিটি নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা

0
82

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলীকে মেয়র প্রার্থী করা হয়েছে।

আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঠে নামল দলটি।

Previous articleইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধে কাঁচামাল সংকটের আশঙ্কা
Next articleআইনের ব্যাখ্যা নয়, সন্ত্রাসীদের তালিকা করুন: সংসদে হান্নান মাসউদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here