এটাই দ্রুত যুদ্ধ শেষ করার সেরা উপায়: নেতানিয়াহু

0
220

আন্তর্জাতিক ডেস্ক
গাজা দখলই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল ও যুদ্ধ দ্রুত শেষ করার সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (১০ আগস্ট) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটাই যুদ্ধ অবসানের সেরা ও দ্রুততম পথ।”

এর আগে গত শুক্রবার গাজা দখল ও হামাসকে নির্মূলের পরিকল্পনা দেশটির মন্ত্রিসভার অনুমোদন পায়। ওই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে নিন্দা, হুশিয়ারি ও উদ্বেগের ঝড় ওঠে। তবে এসব সমালোচনাকে উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় রয়েছেন নেতানিয়াহু।

Previous articleসংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের
Next articleটাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল প্যালেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here