লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

0
169

লিবিয়ার বেনগাজি থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ গমনের উদ্দেশ্যে লিবিয়ায় অনিয়মিতভাবে প্রবেশ করেছিলেন। এদের মধ্যে অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকারও হন।

ঢাকায় পৌঁছালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। একইসঙ্গে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিজের দুর্ভোগের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে প্রত্যাবাসিতদের আহ্বান জানানো হয়।

আইওএম প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ চলছে বলে জানিয়েছে আইওএম।

Previous articleঢাকায় শুরু হয়েছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার
Next articleসরকার পতনের আগেই ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল: নাহিদ ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here