ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বাগদান সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে খবরটি জানান জর্জিনা। ছবিতে তার আঙুলে ঝলমল করছে বড় একটি আংটি। ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, রাজি আছি। এ জীবনে, সব জীবনে।”
রোনালদো ও জর্জিনা ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি দোকানে প্রথম পরিচিত হন। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। জর্জিনা রোনালদোর অন্য তিন সন্তানেরও লালন-পালন করছেন। ২০২২ সালে নবজাতক যমজ সন্তানদের একজনকে হারিয়েছিলেন এ দম্পতি।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলছেন।






















































