বড় বিনিয়োগে ব্যাংক নয়, পুঁজিবাজারের ওপর জোর অর্থমন্ত্রীর

0
42

ঢাকা, ১৩ জুন— অর্থমন্ত্রী বলেছেন, দেশের আর্থিক কাঠামোয় পরিবর্তন এনে বড় বিনিয়োগের অর্থায়ন পুঁজিবাজারের মাধ্যমে করতে হবে। ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ব্যবসার প্রবৃদ্ধি ও অর্থনীতির জন্য চাপ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘রোড ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি ২০২৬’ শীর্ষক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি আমানত ও উচ্চ সুদের ঋণনির্ভর বর্তমান ব্যাংকিং কাঠামো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। তাঁর মতে, বড় প্রকল্পের অর্থায়নে পুঁজিবাজার থেকে মূলধন ও ঋণ সংগ্রহের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পর্যায়ে অর্থায়নের খরচ বেড়েছে। আগে যেসব বহুপাক্ষিক ঋণদাতা ১ শতাংশের কম সুদে ঋণ দিত, তাদের সুদের হারও এখন বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের বিনিয়োগ পরিবেশ আরও প্রতিযোগিতামূলক করতে ব্যবসা-সংক্রান্ত বিধিনিষেধ সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় জটিলতা কমাতে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করছে। তাঁর আশা, এর ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।

Previous articleবাংলাদেশ স্থিতিশীল ও ব্যবসার জন্য উন্মুক্ত—আস্থা ফেরানোই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
Next articleব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগে চাপ পড়তে পারে: আইসিএবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here