নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ

0
188

প্রবাসী তারকা হামজা চৌধুরী ও শমিত সোমকে ছাড়া মাঠে নেমে কাঠমুন্ডুতে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

শনিবার দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। গোলরক্ষকদেরও বড় পরীক্ষা দিতে হয়নি। ম্যাচ শেষে হতাশাজনক পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বাংলাদেশ সর্বশেষ নেপালকে হারিয়েছিল ২০২০ সালের নভেম্বরে। এরপর ছয় ম্যাচে চারটি ড্র ও দুটি হারে জয় যেন অধরাই থেকে গেছে।

অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরলেও মাঝমাঠ থেকে কাঙ্ক্ষিত সরবরাহ পাননি ফরোয়ার্ডরা। প্রথমার্ধে সুমন রাজার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে পাঁচজন বদলি খেলোয়াড় নামিয়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

আগামী মঙ্গলবার একই ভেন্যুতে আবার মুখোমুখি হবে দুই দল।

Previous articleযথাযথ পরিকল্পনা ছাড়াই নারিতা ফ্লাইট চালু, ২১ মাসেই বন্ধ
Next articleরোনালদো–জর্জিনার বাগদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here