ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন: প্রধান উপদেষ্টা

0
118

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “কিছু শক্তি নির্বাচন ঠেকাতে চাইছে। তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই ভোট নিশ্চিত করবে।”

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সরকারের সংস্কার উদ্যোগ, উন্নয়ন, গণতন্ত্র ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, রমজানের আগে ভোট হবে। ছাত্রসংগঠনের নির্বাচন হওয়ায় তরুণদের মধ্যে উৎসাহ বেড়েছে। এবার রেকর্ডসংখ্যক তরুণ ভোট দেবেন বলে আশা করেন তিনি।

ইউনূস বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।”

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাঁরা প্রধান উপদেষ্টা ও সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

Previous articleজাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে যাচ্ছেন বিএনপি-জামায়াত-এনসিপির চার নেতা
Next articleসংবিধান সংশোধনে অবশ্যই গণভোট: সালাহউদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here