দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

0
57

ঢাকা, ১২ এপ্রিল — বাংলাদেশি কর্মীদের জন্য -র শ্রমবাজার খুব শিগগিরই পুনরায় খুলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ।

রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজ ও দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, বিদ্যমান কিছু জটিল আইন শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীরা সহজে এই বড় শ্রমবাজারে প্রবেশ করতে পারেন। পাশাপাশি, অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের বিষয়েও সমাধানের পথ খোঁজা হচ্ছে।

মাহদী আমিন বলেন, প্রশিক্ষিত কর্মী পাঠানো, অভিবাসন ব্যয় কমানো এবং সিন্ডিকেট ভেঙে স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। এসব বিষয়ে মালয়েশিয়া দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী -এর সঙ্গে বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সফরের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দুই দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

সরকারের লক্ষ্য হচ্ছে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমানো এবং বেশি সংখ্যক মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

Previous articleস্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি, সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’
Next articleজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here