জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে যাচ্ছেন বিএনপি-জামায়াত-এনসিপির চার নেতা

0
147

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির চার নেতা। আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তারা।

যারা যাচ্ছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের সঙ্গেই প্রধান উপদেষ্টা এবারের অধিবেশনে যোগ দেবেন। সামনে তাঁরাই সরকার পরিচালনা করবেন।’

আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হবে অধিবেশন। এ বছর জাতিসংঘের ৮০তম বর্ষপূর্তি। প্রতিপাদ্য— ‘বেটার টুগেদার: এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।’

প্রধান উপদেষ্টা সেখানে রোহিঙ্গা সংকট, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, জলবায়ু পরিবর্তন, নিরাপদ অভিবাসন ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতসহ নানা বৈশ্বিক বিষয়ে বক্তব্য দেবেন।

৩০ সেপ্টেম্বর অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। এছাড়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবাধিকার নিয়েও বিশেষ আলোচনা হবে।


Previous articleচলতি বছরের প্রথমার্ধে সিএসআরে ব্যয় কমল অর্ধেকেরও বেশি
Next articleফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন: প্রধান উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here