চলতি বছরের প্রথমার্ধে সিএসআরে ব্যয় কমল অর্ধেকেরও বেশি

0
166

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দেশের ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করেছে মাত্র ১৫০ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই ব্যয় ছিল ৩০৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খাতটিতে ব্যয় কমেছে ১৫৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুসহ অন্যান্য খাতে ব্যয় কমেছে। ব্যাংকাররা মনে করছেন, গত বছরে নিট মুনাফা কমে যাওয়ায় সিএসআরে বরাদ্দও কমেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলোর সিএসআর খাতে ব্যয় ছিল ৩০৬ কোটি টাকা। এ বছর তার অর্ধেকও হয়নি। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংক এক টাকাও ব্যয় করেনি।

এছাড়া ২০২৪ সালে ১৬টি ব্যাংক কোনো নিট মুনাফা করতে পারেনি। ফলে তারা সিএসআরে অর্থ ব্যয় করতেও পারেনি।

Previous articleবৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২৬ বিলিয়ন ডলার ছাড়াল
Next articleজাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে যাচ্ছেন বিএনপি-জামায়াত-এনসিপির চার নেতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here