সংবিধান সংশোধনে অবশ্যই গণভোট: সালাহউদ্দিন

0
140

সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনায় সাংবিধানিক আদেশ, নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচনের পর গণভোট—এই তিনটি বিষয় উঠে এসেছে।

সালাহউদ্দিন বলেন, “পরবর্তী সংসদে সংবিধান সংশোধনী হলে অবশ্যই গণভোটে যেতে হবে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী গণভোট ছাড়া মূল কাঠামোর পরিবর্তন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “যা কিছুই গৃহীত হোক, সংশোধনের পর আবার গণভোট করতে হবে। এতে একই বিষয়ে দুইবার গণভোট হয়ে যাবে। আর যদি এটা ঝুলিয়ে রাখা হয়, তবে উপকার পাবে কেবল ফ্যাসিবাদ।”

Previous articleফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন: প্রধান উপদেষ্টা
Next articleসেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here