জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম নির্বাচিত সংসদ: সালাহউদ্দিন

0
182

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
“জুলাই সনদ হচ্ছে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল। এর বাস্তবায়নের ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ।”

তিনি আরও বলেন, “সনদ বাস্তবায়নের জন্য সংসদ যেন বাধ্য থাকে—সেই আইনি ভিত্তি গঠনে ঐকমত্য কমিশনের প্রস্তাব সরকারের কাছে যাবে।”

সালাহউদ্দিন আহমদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের পথে আবেগ নয়, সংবিধানই মূল পথনির্দেশক। তিনি বলেন, “আমরা যেন কোনোভাবেই আইনি বা সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্যই সংবিধানের আশ্রয় নেওয়া হয়েছে।”

এনসিপি নিয়ে তিনি বলেন, “নতুন দল হিসেবে এনসিপির অনেক মত আমাদেরও আছে, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। এমন কোনো প্রস্তাব দেওয়া ঠিক হবে না, যা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে।”

বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, “আমরা এখনই এমন ভিত্তি গড়ে তুলতে চাই, যাতে আগামী দশ-পনেরো বছর পরও কেউ এই অর্জনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।”

Previous articleনির্বাচন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: ইসি সচিব
Next articleচীন–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় প্রাথমিক ঐকমত্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here