রংপুর-দিনাজপুরের আর্থসামাজিক উন্নয়নে উদ্যোগ নেয়া হবে: সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান

0
127

পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সোনালী ব্যাংক কাজ করছে। বিশেষ করে বৃহত্তর রংপুর-দিনাজপুরের আর্থসামাজিক উন্নয়নের জন্য ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, তারা যাতে ভালো করতে পারে, তাদের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। রংপুর নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে শনিবার (২২ ফেব্রুয়ারি) সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্যাংকের এমডি ও সিইও শওকত আলী খান। রংপুরের জিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জিএম আলী আশরাফ আবু তাহের ও দিনাজপুরের জিএম মিজানুর রহমান মজুমদার। সোনালী ব্যাংকের এমডি ও সিইও শওকত আলী খান বলেন, ‘রংপুর-দিনাজপুরের ব্যবসায়ীরা যাতে সহজে ঋণ পান, সে বিষয়ে কাজ করা হচ্ছে। সহজীকরণের মাধ্যমে তাদের ঋণ দেয়া হবে।’ সম্মেলনে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস রংপুর ও দিনাজপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখাপ্রধানসহ ১১৬টি শাখার ম্যানেজার অংশগ্রহণ করেন।

Previous articleপ্রাইম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মোস্তফা সাজ্জাদ হাসান
Next articleআয় বেড়েছে সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here